‘ওরা চায়নি ইরান থাকুক আমেরিকায়…’, বিশ্বকাপের আগে মুখ খুললেন মেক্সিকান প্রেসিডেন্ট
ইরানকে নিয়ে কী বললেন মেক্সিকোর প্রেসিডেন্ট?
সাম্প্রতিক ভূ-রাজনৈতিক সংঘাতের আবহে ইরান তাদের ট্রেনিং বেসক্যাম্প আমেরিকা থেকে সরিয়ে মেক্সিকো নিয়ে গিয়েছে। এই নিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপ চলাকালীন ইরানের জাতীয় ফুটবল দলকে আতিথেয়তা জানাতে তাদের কোনও আপত্তি নেই।
সাংবাদিক বৈঠকে শেনবাউম বলেন, ‘FIFA-ই মেক্সিকোর সঙ্গে যোগাযোগ করেছিল। কারণ, মার্কিন প্রশাসন নাকি চায়নি বিশ্বকাপ চলাকালীন আমেরিকায় থাকুক ইরান ফুটবল টিম। এর পরে FIFA আমাদের জিজ্ঞাসা করে, ওরা কি মেক্সিকোতে থাকতে পারবে? আমরা জানাই, কোনও সমস্যা নেই।’