নাবালক স্কুলপডুয়ার মৃত্যুতে তুলকালাম স্কুল, আটক প্রিন্সিপাল, ক্লাস টিচার-সহ ৩ - 24 Ghanta Bangla News
Home

নাবালক স্কুলপডুয়ার মৃত্যুতে তুলকালাম স্কুল, আটক প্রিন্সিপাল, ক্লাস টিচার-সহ ৩

Spread the love

বাঁশদ্রোণীতে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় আটক করা হলো স্কুলের প্রিন্সিপাল, ক্লাস টিচার এবং স্কুল ম্যানেজমেন্টের এক ব্যক্তিকে। ছাত্র মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বাঁশদ্রোণীর ওই স্কুল (মহর্ষি বিদ্যামন্দির)-এর সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। স্কুলের গাফিলতিতে তৃতীয় শ্রেণির ওই পড়ুয়া মারা গিয়েছেন বলে অভিযোগ অভিভাবকদের। ১২ দিন আগে স্কুলে অসুস্থ হয়ে পড়েছিল তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ নাথ। পরে এসএসকেএম-এ ভর্তি করা হয় তাকে। রবিবার মারা যায় নাবালক।

এই ঘটনায় মঙ্গলবার তিনজনকে আটক করা হয়েছে। স্কুলের প্রিন্সিপাল সুস্মিতা চক্রবর্তী, ক্লাস টিচার ও স্কুলের ম্যানেজমেন্টের সদস্য শক্তিপদ জানাকে আটক করেছে নেতাজিনগর থানার পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *