কেরিয়ারের শুরুতে থাকার জায়গা ছিল না কলকাতায়, ‘Novesta’-র TVC লঞ্চে আবেগপ্রবণ দেব
তিনি টলিউড মেগাস্টার। তাঁর জীবনের প্রতিটি গল্পের প্রতিও তাই অনুরাগীদের উন্মাদনাও বরাবরই তুঙ্গে। সম্প্রতি রাজবেশে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, বড় চমক আসতে চলেছে। অনুরাগীরা ভেবেছিলেন হয়তো কোনও সিনেমার প্রথম ঝলক। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দেখা গেল, সিনেমা নয়, এ একেবারে অন্য চমক। লঞ্চ হলো ‘Novesta’ গ্রুপের নতুন TVC। যাঁর ব্র্যান্ড অ্যাম্বাসাডর দেব।