আগামিকাল অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Big Breaking: কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে একাধিক ব়ড় সিদ্ধান্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তালিকায় রয়েছে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু মা ক্যান্টিন সংক্রান্ত বড় সিদ্ধান্ত।
লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে দ্রুত কনভার্টের কাজ করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হবে। অফলাইন ও অনলাইন, দুই ভাবেই ফর্ম পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে ওই ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম সংক্রান্ত বাকি তথ্য আগামীকাল দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যত তাড়াতাড়ি এনরোলমেন্ট করা হবে, তত তাড়াতাড়ি সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
একই সঙ্গে মা ক্যান্টিনে মাছ-ভাত খাওয়ানোর সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। সপ্তাহে ২ দিন মাছ-ভাত পাওয়া যাবে। ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত।
বিস্তারিত আসছে…