ডেপুটেশনে থাকা পুলিশকর্মীদের ফিরিয়ে আনতে চিঠি দিলেন সিপি - 24 Ghanta Bangla News
Home

ডেপুটেশনে থাকা পুলিশকর্মীদের ফিরিয়ে আনতে চিঠি দিলেন সিপি

Spread the love

এই সময়: কর্মিসঙ্কটে কলকাতা পুলিশেও। এ বার তাই রাজ্য পুলিশে কলকাতা পুলিশের ডেপটেশনে থাকা কর্মীদের ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারকে চিঠি দিলেন কলকাতার সিপি অজয় নন্দ। গত এক–দেড় দশকে কলকাতা পুলিশে থাকা একাধিক পুলিশকর্মীকে রাজ্য পুলিশে বদলি (ডেপুটেশন) করা হয়েছিল। এ দিকে, বর্তমানে কলকাতা পুলিশে নিচুতলায় কর্মীদের ঘাটতি রয়েছে।

চলতি বছরে ১ মে–র হিসেব অনুসারে, কলকাতা পুলিশের কনস্টেবল পদে ১০ হাজার ৪০১টি, পুলিশ ড্রাইভার পদে ৬৬৬টি, সাব–ইন্সপেক্টর পদে ৬৭৩টি শূন্যপদ রয়েছে। এই পরিস্থিতে থানা, ব্যাটালিয়ন ও ডিডি স্পেশ্যাল ব্রাঞ্চ–সহ বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা কঠিন হয়ে পড়েছে। তাই, কলকাতা পুলিশে যে সমস্ত কর্মী দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে বিভিন্ন জেলায় ডেপুটেশনে কর্মরত আছেন, তাঁদের কলকাতা পুলিশের ফেরত আনা হোক বলে চিঠি লিখেছেন সিপি।

এই মর্মে রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরকে নবান্নে চিঠি দেন পুলিশ কমিশনার। চিঠিটি দেওয়া হয় গত ১৩ মে। কলকাতা পুলিশের লোকাবলের ঘাটতির ফলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় লোকাবলের ঘাটতি বড় অন্তরায় হয়ে উঠছে। সম্প্রতি ভাঙড় এলাকা কলকাতা পুলিশে যুক্ত হওয়ায় আরও পুলিশের প্রয়োজন। শূন্যপদে ঘাটতি মেটাতে নিয়োগের প্রক্রিয়া দীর্ঘ সময়সাপেক্ষ। পুলিশ প্রশাসন সুষ্ঠু পরিচালনার জন্য যে পরিমাণ ফোর্সের বর্তমানে প্রয়োজন, তা এই দীর্ঘ প্রক্রিয়া মাধ্যমে মেটানো সম্ভব নয়। সে কারণেই কলকাতা পুলিশে লোকাবলের ঘাটতি মেটাতে এই প্রস্তাব দেওয়া হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *