Train Travel Rules: না বুঝেই বিপদ ডাকছেন? ট্রেনে ওঠার সময় এই ভুল করছেন অনেকেই, ধরা পড়লেই কিন্তু সোজা জেল! | Indian Railways Warning! Avoid This Mistake While Boarding a Train, Else You Will Land in Jail - 24 Ghanta Bangla News
Home

Train Travel Rules: না বুঝেই বিপদ ডাকছেন? ট্রেনে ওঠার সময় এই ভুল করছেন অনেকেই, ধরা পড়লেই কিন্তু সোজা জেল! | Indian Railways Warning! Avoid This Mistake While Boarding a Train, Else You Will Land in Jail

Spread the love

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করতে অনেকেই ভালোবাসেন। ফ্লাইটের মতো দামি টিকিট নয়, আবার বাসের তুলনায় অনেক বেশি আরামে যাতায়াত করা যায় ট্রেনে। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতেই সময় কেটে যায়। ট্রেনে সফর করতে ভালোবাসলেও, ট্রেন যাত্রায় অনেকেই এমন কিছু ভুল করে বসেন, যার জন্য মোটা অঙ্কের জরিমানা দিতে হয়। ট্রেনে জিনিসপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে, যা অনেকেই জানেন না।

যাত্রীদের সঙ্গে থাকা জিনিস বা লাগেজের ক্ষেত্রে ভারতীয় রেলওয়ে (Indian Railways)-র একাধিক নিয়ম রয়েছে, যা অমান্য করলে কড়া শাস্তি বা জরিমানার মুখে পড়তে হয়।

কী কী জিনিস নিয়ে ট্রেনে ওঠা যায় না?

  • ট্রেনে প্রথমেই যে জিনিস নিয়ে ওঠা নিষিদ্ধ, তা হল পেট্রোল-ডিজেল, কেরোসিন, গ্যাস সিলিন্ডার, স্টোভ, আতশবাজি বা কোনও ধরনের দাহ্য পদার্থ নিয়ে ওঠা যায় না। অনেকেই ক্যাম্পিং সিলিন্ডার বা ফুয়েল ক্যান নিয়ে ট্রেনে উঠে পড়েন, তবে তা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল, ক্লিনিং অ্যাসিড, কীটনাশক নিয়েও ওঠা যায় না ট্রেনে। যদি কোনও যাত্রী এই ধরনের কোনও বস্তু নিয়ে যেতে গিয়ে ধরা পড়েন, তাহলে জেল পর্যন্ত হতে পারে।
  • ট্রেনে কোনও ধরনের অস্ত্র, যেমন বন্দুক, ছুরি নিয়ে যাওয়া যায় না বৈধ ডকুমেন্ট ছাড়া। লাইসেন্স থাকলেও, সেই অস্ত্র বহনের ক্ষেত্রেও কড়া নিয়ম আছে।
  • এছাড়া মাদক দ্রব্য, বন্যপ্রাণী, চোরাচালান করা পণ্যও ট্রেনে নিয়ে যাওয়া যায় না। এক্ষেত্রেও ধরা পড়লে জরিমানা এবং জেল হতে পারে।
  • ট্রেনে যাত্রীরা অনেক সময় বিরাট বড় ব্যাগ বা বস্তা নিয়ে ওঠেন। রেলের নিয়ম অনুযায়ী, যাতায়াতের পথ অবরুদ্ধ হতে পারে, এমন আকারের কোনও বস্তু নিয়ে ট্রেনে ওঠা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *