TMC Meeting: মদনের-চন্দ্রিমাদের নেতৃত্বে গঠিত হল কমিটি, আইনি সাহায্য় দেবেন কাউন্সিলরদের | TMC Make a committe for arrested councillor - 24 Ghanta Bangla News
Home

TMC Meeting: মদনের-চন্দ্রিমাদের নেতৃত্বে গঠিত হল কমিটি, আইনি সাহায্য় দেবেন কাউন্সিলরদের | TMC Make a committe for arrested councillor

Spread the love

কলকাতা: তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পর কলকাতা তো বটেই, গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কাউন্সিলরদের গ্রেফতারির খবর সামনে এসেছে। এবার তাই ময়দানে খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা কাউন্সিলরদের আইনি সহায়তা কমিটি তৃণমূলের। ভীত-সন্ত্রস্ত কাউন্সিলরদের মনোবল বাড়াতে আইনি সহায়তা দেবে এই কমিটি। পাশাপাশি রাস্তায় নেমে বিভিন্ন কর্মসূচি নেওয়ার জন্য গঠিত হলো কমিটি।

তৃণমূল সূত্রে খবর, মূলত উত্তর ও দক্ষিণ দমদম,বিধাননগর,বরাহনগরের  কাউন্সিলরদের নিয়ে সোমবার এক বৈঠক হয় কালীঘাটে। ওই বৈঠকে উত্তর ২৪ পরগনার এই বিস্তৃত অঞ্চলে কাউন্সিলরদের মনোবল বাড়াতে পাঁচ সদস্যের কমিটি তৈরি হয়। মদন মিত্র,সব্যসাচী দত্ত, তাপস চট্টোপাধ্যয়া, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু এই পাঁচ জনের কমিটি আইনি সহায়তার বিষয়টি দেখবে। আর এই পাঁচ সদস্যের কমিটির সুপারিশ মেনে দলীয় নেতা কাউন্সিলরদের আইনি সহায়তা দেবেন মলয় ঘটক, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যরা। আপাতত ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে উত্তর ২৪ পরগনার শহরাঞ্চলে বিশেষ নজর তৃণমূলের।

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, “হাজার কর্মী ঘরছাড়া। মিথ্যা মামলায় তাঁরা দিশাহীন। বেআইনি ভাঙার নামে চলছে অত্যাচার। বল্গাহীন অত্যাচার চলছে। সেই কারণেই এই মিটিং হয়েছে। দমদম থেকে কর্মীদের ফুল ঝাঁপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখানকার কর্মীরা রাস্তায় নামবেন খুব দ্রুত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *