Mouni Roy Varun Dhawan: ৩৯-এর বরুণের জীবনে ৪০-এর গ্ল্যামারাস মৌনী! বলিউডের নতুন এই 'অসম' সম্পর্কের আসল সত্যিটা কী? | Suspense over Secret Bond: 40 Year Old Diva Set to Play 'Mother' to 39 Year Old Bollywood Heartthrob! - 24 Ghanta Bangla News
Home

Mouni Roy Varun Dhawan: ৩৯-এর বরুণের জীবনে ৪০-এর গ্ল্যামারাস মৌনী! বলিউডের নতুন এই ‘অসম’ সম্পর্কের আসল সত্যিটা কী? | Suspense over Secret Bond: 40 Year Old Diva Set to Play ‘Mother’ to 39 Year Old Bollywood Heartthrob!

Spread the love

এই অদ্ভুত সম্পর্ক নিয়ে তোলপাড় শুরু হয়েছে

বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং তাঁর জীবনে আসা এক নতুন নারী! বয়স দুজনের প্রায় সমান। মাত্র এক বছরের ছোট-বড়। অথচ তাঁদের সম্পর্কের সমীকরণ দেখে চোখ কপালে উঠেছে তামাম নেটদুনিয়ার। একজন ৩৯ বছরের টগবগে নায়ক, আর অন্যজন ৪০-এর গ্ল্যামারাস ডিভা। পর্দার সামনে তাঁরা নাকি সম্পর্কে একে অপরের ‘মা-ছেলে’! হ্যাঁ, ঠিকই শুনেছেন। কান পাতলে বলিউডের অন্দরমহলে এখন শুধু একটাই গুঞ্জন। ডেভিড ধাওয়ানের নতুন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর ট্রেলার মুক্তি পেতেই এই অদ্ভুত সম্পর্ক নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

ছবির গল্প এমনিতেই বেশ জটিল। বরুণ তাঁর স্ত্রী (ম্রুণাল ঠাকুর)-র সঙ্গে সন্তান চাইছেন, আবার অন্যদিকে পূজা হেগড়ের সঙ্গেও তাঁর গোপন প্রেম চলছে সমানতালে। ঘটনাক্রমে দু’জনেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আর এই চূড়ান্ত বিশৃঙ্খলার মাঝেই এন্ট্রি নেন মৌনী রায় (Mouni Roy)। ট্রেলারে দেখা গিয়েছে, বরুণ তাঁর বন্ধু মণীশ পলের কাছে আবদার করেন এক ‘নিরূপা রায়’-এর মতো আদর্শ মায়ের। আর সেই সূত্রেই ‘নকল’ মা হিসেবে পর্দায় চূড়ান্ত গ্ল্যামারাস অবতারে হাজির হন মৌনী! ৩৯-এর ছেলের ৪০ বছর বয়সী মা দেখে দর্শকরা রীতিমতো হতবাক।

সোশাল মিডিয়ায় এই দৃশ্য এখন ভাইরাল মিমের রসদ। নেটিজেনদের একাংশ এই কাস্টিং দেখে রীতিমতো বিরক্ত। মাইক্রোব্লগিং সাইটে এক ব্যবহারকারী লিখেছেন, “এ হল ডেভিড ধাওয়ানের চরম ব্রেন রট!” প্রসঙ্গত, এই ‘ব্রেন রট’ শব্দটি ২০২৪ সালের অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে, যার অর্থ হল লাগাতার মানহীন ডিজিটাল কনটেন্ট দেখে মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা কমে যাওয়া বা ধোঁয়াশা তৈরি হওয়া। অনেকেই আবার অভিষেক বচ্চনের ‘বোল বচ্চন’ ছবিতে অর্চনা পূরণ সিংয়ের নকল মা সাজার সঙ্গে এর তুলনা টেনেছেন। কেউ কেউ আবার জিমি শেরগিলের সঙ্গে মৌনীর সম্ভাব্য রোম্যান্স করার দৃশ্য নিয়েও মজায় মেতেছেন। দর্শকদের একাংশের মতে, এই একই পুরনো ছক আর জোর করে চাপিয়ে দেওয়া হাস্যরস এখন ভীষণ বেমানান।

১৯৯৯ সালের সলমন খানের ‘বিবি নম্বর ওয়ান’ ছবির জনপ্রিয় গানের লাইন থেকে এই সিনেমার নাম নেওয়া হয়েছে। প্রযোজক বাসু ভগনানির কপিরাইট মামলা নিয়ে আইনি জটিলতা থাকলেও, শোনা গিয়েছে আগামী ৪ জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। কখনও আইনি গেরো, কখনও আবার কাস্টিং নিয়ে তুমুল ট্রোলিং, সব মিলিয়ে মুক্তির আগেই ছবিটি খবরের শিরোনামে। এখন দেখার বিষয়, বয়সের এই অদ্ভুত সমীকরণ বক্স অফিসে দর্শকদের মনে কোনও ম্যাজিক তৈরি করতে পারে, নাকি নেতিবাচক মন্তব্যের বন্যায় ভেসে যায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *