Janatar Darbar: জমি নিয়েও ফ্ল্যাট দেননি জয় কামদার, জনতার দরবারে অভিযোগ বৃদ্ধের | Bhabanipur Resident Approaches Suvendu Adhikari Over Promoter Fraud Allegation at Janatar Darbar
আজ দ্বিতীয় জনতার দরবার ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সকাল থেকে সল্টলেকের বিজেপি পার্টি অফিসে ভিড় করেছিলেন সাধারণ মানুষ। সেখানে যেমন চাকরিপ্রার্থীরা ছিলেন, তেমনই ছিলেন অশীতিপর বৃদ্ধও। ভবানীপুরের বাসিন্দা প্রবীর মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, জয় কামদার তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর জমিতে প্রোমোটিং করা হলেও তাঁকে ফ্ল্যাট দেওয়া হয়নি বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সব অভিযোগ জানিয়েছেন। তাঁর কথায়, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।