100 days work: ১ জুন থেকে বাংলায় চালু হচ্ছে আরও এক প্রকল্প | 100 days work started in west bengal
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla
কলকাতা: কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে বন্ধ হয়ে গিয়েছিল ‘মনরেগা’ প্রকল্প। তৎকালীন তৃণমূল সরকার এই নিয়ে কম অভিযোগ করেনি। এমনকী, দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধরনা হয়। অবশেষে সরকার পরিবর্তনের পর ফের বাংলায় চালু হতে চলেছে ‘একশো দিনের’ প্রকল্প। ১ জুন থেকে বাংলায় চালু হচ্ছে এই প্রকল্পের কাজ। নবান্নের (Nabanna) প্রশাসনিক বৈঠক থেকে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)
নবান্ন সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ- এই দুই জেলায় একশো দিনের কাজে বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছিল। এই কাজে সব থেকে বেশি পিছিয়ে আছেন মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা। তাই সেখানে নজর বেশি দেওয়ার নির্দেশ বলে খবর সূত্রের। একশো দিনের কাজ বন্ধ থাকায় কেন্দ্রীয় বরাদ্দ এলে যাতে তাড়াতাড়ি শুরু এবং গতি আনা যায় তার নির্দেশ দেওয়া হয়েছে।
বিতর্ক কোথা থেকে শুরু?
কেন্দ্রীয় সরকারের অভিযোগ,বাংলায় এই প্রকল্পের অধীনে ব্যাপক আর্থিক দুর্নীতি ‘ভুয়ো জব কার্ড’ তৈরি এবং কাজের খতিয়ানে বিস্তর কারচুপির অভিযোগ উঠেছিল। এর প্রেক্ষিতে, ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে কেন্দ্রীয় সরকার ‘৭ নম্বর ধারা’ প্রয়োগ করে বাংলায় একশো দিনের কাজের সমস্ত তহবিল ও বকেয়া টাকা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। তৃণমূলের দাবি ছিল, কেন্দ্র রাজনৈতিক প্রতিহিংসাবশত বাংলার গরিব মানুষের হকের টাকা আটকে রেখেছে। বকেয়া টাকার দাবিতে তৎকালীন শাসকদল দিল্লিতেও বড়সড় আন্দোলন গড়ে তোলে। অন্যদিকে,কেন্দ্রীয় সরকারের স্পষ্ট বার্তা ছিল—আগের খরচের সঠিক হিসাব (UCL) এবং দুর্নীতির তদন্ত রিপোর্ট না দিলে নতুন করে টাকা রিলিজ করা হবে না।