রবিবারই দাখিল চার্জশিট, ঢাকায় ধর্ষণ-খুনে বিচার শুরু ১ জুন - 24 Ghanta Bangla News
Home

রবিবারই দাখিল চার্জশিট, ঢাকায় ধর্ষণ-খুনে বিচার শুরু ১ জুন

Spread the love

এই সময়, ঢাকা: ‎ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া এক শিশুকন্যাকে ধর্ষণের পর খুনের ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়া উত্তেজনায় জল ঢালতে তারেক রহমানের পুলিশ রবিবারই আদালতে চার্জশিট দাখিল করল। মঙ্গলবারের এই ঘটনার বিচার আগামী ১ জুন থেকে শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। মামলাটি নিয়মিত আদালতের পরিবর্তে নিয়ে যাওয়া হয়েছে ঢাকার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইবুনালে। পরবর্তী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বিচারকাজ শেষ হতে পারে বলে আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যদিও বিষয়টি সম্পূর্ণ আদালতের এক্তিয়ারs, তার পরেও আমরা আশা করছি, আসামি সর্বোচ্চ শাস্তি পাবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *