মাথা মুড়িয়ে অন্তর্বাস পরিয়ে রাজপথে ঘোরানো হলো ‘ডন’-কে, বাংলার পুলিশের ‘দাবাং’ রূপ দেখল রাজ্যবাসী
এক সময়ে উত্তর হাওড়ায় আকাশ সিংয়ের নামে বাঘে-গোরুতে এক ঘাটে জল খেত। তাঁর নাম শুনলে কাঁপতেন স্থানীয় বাসিন্দারা। অনেকেরই অভিযোগ, এমন কোনও অপরাধ নেই যা নাকি আকাশ করেননি। ২০টিরও বেশি বোমাবাজি, অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, ২০২১ সালে খোদ পুলিশের উপরেই গুলি চালিয়েছিলেন তিনি। অন্তত অভিযোগ এমনই।