প্লেয়ারদের চোটে বাড়তি লাভ দলগুলির? চর্চায় IPL-এর বিশেষ নিয়ম
কোন দল কাকে সই করিয়েছে শেষ ল্যাপে?
কুইন্টন ডি ককের পরিবর্তে মহিপাল লোমরোর এবং রাজ অঙ্গদ বাওয়ার বদলে রুচিত আহিরকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালস রবি সিংয়ের জায়গায় সই করায় ইমানজ্যোৎ চাহালকে। রবিবার কলকাতা নাইট রাইডার্স জানায়, মাথিশা পাথিরানার পরিবর্তে দলে যোগ দিয়েছেন লুভনিথ সিসোদিয়া।
কেন বাড়তি লাভ দলগুলির?
IPL-এর ইনজুরি রিপ্লেসমেন্ট নিয়মে বলা হয়েছে, ‘যদি কোনও ক্রিকেটার ১২তম ম্যাচের আগে বা চলাকালীন চোট পান, তা হলে চোট পাওয়া ক্রিকেটার এবং তাঁর পরিবর্তে দলে আসা প্লেয়ার— দু’জনই পরবর্তী IPL নিলামের আগে রিটেনশনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।’ অর্থাৎ, চাইলে দুই প্লেয়ারকেই ধরে রাখতে পারব দলগুলি।