তীব্র দাবদাহে শরীর ঠান্ডা রাখবে আয়ুষ মন্ত্রকের অনুমোদিত এই ৫ ঘরোয়া পানীয়
টানা কয়েকদিন ধরেই দেশের একটা বড় অংশে চলছে তীব্র দাবদাহ (Heatwave)। এর মধ্যে আবহাওয়া দফতরের (IMD) খবরে নতুন করে কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আগামী কয়েকদিনে উত্তর-পশ্চিম, মধ্য, পূর্ব এবং দক্ষিণ ভারতের সমভূমি অঞ্চলগুলোতে গরমের দাপট আরও মারাত্মক রূপ নিতে পারে বলে জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সুস্থ রাখতে এবং হিট স্ট্রোকের হাত থেকে বাঁচাতে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক (AYUSH Ministry) একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে। সেখানে কৃত্রিম ঠান্ডা পানীয়, কোল্ড ড্রিঙ্কস বা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় বর্জন করে, রোজকার ডায়েটে ৫ দেশি ও অত্যন্ত কার্যকরী ‘কুলিং ড্রিঙ্কস’ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জেনে নিন এই তালিকায় কোনগুলি রয়েছে।