কবে বন্ধ হচ্ছে ডুয়ার্সের জঙ্গল সাফারি?
সবুজ বনানীর আস্বাদন নিতে ডুয়ার্সে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। তবে আগামী ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর অবধি ভারতবর্ষের সমস্ত জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে বন্ধ থাকবে পর্যটকের প্রবেশ। ডুয়ার্সেও জঙ্গল সাফারি বন্ধ থাকবে। তার আগে গোরুমারা ও লাটাগুড়ি জঙ্গলে পর্যটকদের লম্বা লাইন। খুশি পর্যটন ব্যবসায়ীরা।