আরও বিপাকে সুদীপ পোল্লে, এবার হরিদেবপুরেও অভিযোগ | More FIR filed against TMC LEADER Sudip polle
তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে গ্রেফতার হওয়ার পর আরও তিনটি নতুন মামলা। ঠাকুরপুকুর থানায় তোলাবাজির অভিযোগ দায়ের হওয়ায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। পরে হরিদেবপুর খানায় অভিযোগ দায়ের হয়েছে। কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ। বেহালা এলাকায় দাপুটে নেতা বলেই পরিচিত তিনি। ১৬ নম্বর বরোর চেয়ারম্যান পদেও রয়েছেন সুদীপ।