অমিতাভের নায়িকা, ছিল প্রেমের গুঞ্জন! বলিউড থেকে কেন উধাও হয়ে গেলেন কিমি কাটকার?
নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন কিমি কাটকার। তবে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় মোড় আসে ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘Hum’-এর আইকনিক গান ‘জুম্মা চুম্মা দে দে’-তে নাচের পর। অমিতাভ বচ্চনের সঙ্গে সেই গানে তাঁর উপস্থিতি রাতারাতি তাঁকে সুপারস্টার বানিয়ে দেয়। গানটি সেই সময় এতটাই জনপ্রিয় হয়েছিল যে, আজও বলিউডের অন্যতম কাল্ট ডান্স নম্বর হিসেবে ধরা হয়।