‘শিবা ট্রিলজি’-তে রণবীর সিংয়ের নায়িকা হতে চাই: ত্রিধা
তিনি আরও জানান, পৌরাণিক বা ঐতিহাসিক ঘরানার চরিত্রে অভিনয় করার ইচ্ছা তাঁর অনেক দিনের। কারণ এই ধরনের চরিত্রে অভিনয়ের জন্য শুধু অভিনয় দক্ষতা নয়, মানসিক প্রস্তুতি এবং চরিত্রের গভীরে ঢুকে কাজ করার প্রয়োজন হয়। ত্রিধার কথায়, ‘আমি এমন চরিত্র করতে চাই, যা শুধু গ্ল্যামার নির্ভর নয়, দর্শকদের মনে দীর্ঘদিন থেকে যায়।’