বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক | West Bengal BJP President Samik Bhattacharya Clarifies Who Can Join BJP - 24 Ghanta Bangla News
Home

বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক | West Bengal BJP President Samik Bhattacharya Clarifies Who Can Join BJP

Spread the love

বিধানসভা নির্বাচনের পর অন্য দল থেকে এখন বিজেপিতে আসতে চাইছেন অনেকেই। এই নিয়ে প্রশ্নে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, “দরজার ভিতরে অনেকেই অবনীকে খুঁজে বেড়াচ্ছেন। কী করা যাবে। কেউ যদি আসতে চায়, দল অবশ্যই চিন্তাভাবনা করবে। কিন্তু, এখন নয়। যারা সিন্ডিকেটে ছিল, যারা কয়লা-বালি বিক্রিতে ছিল, যারা চাকরি বিক্রিতে ছিল, তাদের জন্য বিজেপির দরজা খোলা থাকবে না।”

তারপরই তিনি স্পষ্ট করে দেন, কাদের বিজেপিতে নেওয়া হবে। রাজ্য বিজেপির সভাপতি বলেন, “তৃণমূলের মধ্যেও তো বহু মানুষ আছেন, অতীতে ছিলেন, পরিস্থিতির বাধ্যবাধকতায় মুখ খুলতে পারেননি। কিংবা মুখ খুলে তাঁরা দলের বিদ্বেষের শিকার হয়েছিলেন। তাঁরা কড়া নাড়লে তাঁদের জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে। কখন আসতে হবে, আর কখন কড়া নাড়তে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *