Kakali Ghosh Dastidar: 'ওঁকে ফোনে পাওয়া যায় না...' পদত্যাগের চিঠিতে মমতার কাছে কী আবেদন কাকলির | Kakali Ghosh Dastidar's requests to Mamata Banerjee in resignation letter, expresses anger against IPAC - 24 Ghanta Bangla News
Home

Kakali Ghosh Dastidar: ‘ওঁকে ফোনে পাওয়া যায় না…’ পদত্যাগের চিঠিতে মমতার কাছে কী আবেদন কাকলির | Kakali Ghosh Dastidar’s requests to Mamata Banerjee in resignation letter, expresses anger against IPAC

Spread the love

মমতার সঙ্গে কাকলি, পুরনো ছবি (ফেসবুক থেকে প্রাপ্ত)Image Credit: Facebook

বারাসত: বিধানসভা নির্বাচনে হেরেছে তৃণমূল। দলের নেতা-নেত্রীদের নিয়ে নানা রকমের কানাঘুষো শোনা গেলেও, এখনও পর্যন্ত কেউ ইস্তফা দেয়নি। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার প্রথম দলীয় পদে ইস্তফা দেওয়ার চিঠি পাঠালেন সুব্রত বক্সীকে। সেই চিঠিতেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন পরামর্শ। নাম না করে ভোটকুশলী সংস্থা আইপ্যাক (IPAC)-র বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন তিনি।

কী পরামর্শ মমতাকে

উত্তর ২৪ পরগনার দলীয় সভাপতি পদে ইস্তফা দিয়েছেন তিনি। সেই চিঠিতে তিনি লিখেছেন, “নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, আপনি বিগত দিনের মতো সৎ, নিষ্ঠাবান পুরনো কর্মীদের নিয়ে কাজ করলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে মনে হয়। ভুঁইফোঁড় সংস্থা দিয়ে কঠিন কাজ হয় বলে মনে হয় না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *