Falta Assembly Repoll: এক দশক পর বাংলায় ‘সেকেন্ড বয়’ CPM, জাহাঙ্গীর-জমানা ‘অতীত’ হতেই মাথা তুলল বামেরা | CPIM Got Secoend position in Falta election result
ফলতা: গণনা চলছে ফলতায়। বিজেপির একচ্ছত্র জয় নিশ্চিত। আগেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ওয়াকআউট করেছেন। আর এবার তাৎপর্যপূর্ণ ফল সিপিএম-এর। প্রায় ১০ বছর পর ফলতায় বিধানসভা ভোটে দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম। এখনও অবধি (দুপুর ৩টে ৩ পর্যন্ত) সিপিএম পেয়েছে ৩৫ হাজার ৩২২ ভোট। তবে ধরাছোঁয়ার বাইরে বিজেপি ৮৫ হাজার ১৭২ ভোটে এগিয়ে বিজেপি।
শেষবার ২০১৬ সালে দ্বিতীয় হয়েছিল সিপিএম। শূন্যের ক্ষরা আগেই কেটে গিয়েছে। সুষ্ঠ ভোটের পর দ্বিতীয় স্থানে সিপিএম। ফার্স্ট বয় তৃণমূল এবার চতুর্থ স্থানে। বদলের বাংলায় কার্যত অবাধ ভোট বাড়ছে সিপিএম-এরও। ফলত, বাংলার ভবিষ্যত রাজনীতির ইঙ্গিত কী হতে পারে তা ফলতা থেকেই আরও একবার স্পষ্ট হচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল নিয়ে কম চর্চা হয়নি। একটা সময় ছিল এই ডায়মন্ড-হারবার মডেল তৃণমূলের মুখে মুখে ফিরত। রাজ্যের যে কোনও জায়গায় উন্নয়নের জন্য এই ডায়মন্ড-হারবার মডেলের উদাহরণ দিতেন তৃণমূলের তাবড়-তাবড় নেতা মন্ত্রীরা। কিন্তু সাধারণ মানুষের মুখে ছিল অন্য কথা। অভিযোগ, ডায়মন্ড-হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোট দিতেই পারতেন না এলাকার মানুষ। ফলতায় যেখানে পুনর্নির্বাচন হচ্ছে, সেখানেও মানুষের ক্ষোভ তৃণমূলের জাহাঙ্গির ও তার দলবল গিয়ে ভোটারদের বাড়িতে হুমকি দিয়ে আসতেন। এমনকী, এবারের ভোটেও ইভিএম মেশিনে বিজেপির প্রতীকে টেপ আটকে দেওয়া, আতর লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এই সব অভিযোগ পেয়েই পুনরায় সেখানে ভোট করায় নির্বাচন কমিশন। আর সেইখানে অবাধ ভোট হতেই বেরিয়ে এল আসল চিত্র। জয়ের পথ নিশ্চিত করল বিজেপি আর সিপিএম উঠে এল দ্বিতীয় স্থানে।