America Visa: ট্রাম্পের দেশে ভিসা পেতে কালঘাম ছুটছে ভারতীয়দের, সমস্যা মিটবে কি? রুবিওকে কী বললেন জয়শঙ্কর | S Jaishankar Raises Indian Visa Concerns With Marco Rubio Amid Trump Immigration Policy Changes - 24 Ghanta Bangla News
Home

America Visa: ট্রাম্পের দেশে ভিসা পেতে কালঘাম ছুটছে ভারতীয়দের, সমস্যা মিটবে কি? রুবিওকে কী বললেন জয়শঙ্কর | S Jaishankar Raises Indian Visa Concerns With Marco Rubio Amid Trump Immigration Policy Changes

Spread the love

মার্কো রুবিও- এস জয়শঙ্করImage Credit: PTI

নয়া দিল্লি: অভিবাসন নীতিতে বদল এনেছে ট্রাম্প সরকার (Donald Trump)। যার ফলে সমস্যায় পড়েছেন হাজার হাজার ভারতীয়। এবার ভিসা সমস্যা নিয়ে মার্কো রুবিও-র (Marco Rubio) সঙ্গে বৈঠকে প্রশ্ন তুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। বৈধ ভিসায় যে ভারতীয়রা আমেরিকায় গিয়েছেন, তাঁদের যেন কোনও সমস্যা না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করার ব্যাপারে কথা বলেছেন। জয়শঙ্করের বার্তার পর ভিসা সমস্যা কি শেষপর্যন্ত মিটবে? কী বলছেন মার্কো রুবিও?

ভিসা নিয়ে আলোচনা

আজ বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। সেখানে একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে। বৈঠকে ভিসার প্রসঙ্গটিও তোলেন বিদেশমন্ত্রী। জয়শঙ্কর বলেন,”বৈধ ভিসায় আমেরিকায় ভ্রমণকারী ভারতীয়দের কোনও সমস্যা হওয়া উচিত নয়। কেউ অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করলে ভারত আমেরিকাকে সহযোগিতা করবে।”

জয়শঙ্করের মন্তব্যের পর রুবিও বলেন, “আমেরিকা এখন অভিবাসন সংকটের সম্মুখীন হয়েছে। প্রায় ২ কোটি মানুষ আমেরিকায় অবৈধভাবে বসবাস করছে। আমরা জাতীয় নিরাপত্তা মাথায় রেখে আমাদের অভিবাসন নীতিতে বদল এনেছি। ভারতীয়রা আমাদের লক্ষ্য নয়। এটি বর্তমানে কিছু ভারতীয়কে প্রভাবিত করতে পারে, কিন্তু পরে অভিবাসনকে সহজতর করবে।”

সম্প্রতি, অভিবাসন নীতিতে বদল এনে আমেরিকা জানিয়েছে, অস্থায়ী ভিসা নিয়ে যাঁরা আমেরিকায় বসবাস করছেন, তাঁদের দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে। ধরুন আপনি ভারতের বাসিন্দা। পড়াশোনা বা চাকরির জন্য আমেরিকায় গিয়েছেন। অস্থায়ী ভিসা নিয়েই আমেরিকায় থাকছেন। সেক্ষেত্রে, এতদিন আমেরিকায় থেকেই গ্রিন কার্ডের জন্য আবেদন করতেন। কিন্তু এবার থেকে তা আর হবে না। গ্রিন কার্ডে আবেদনের জন্য ভারতে ফিরতে হবে।

জয়শঙ্কর ও রুবিও-র বৈঠকে কী কী হল?

জয়শঙ্কর জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত করতে শীঘ্রই একটি মার্কিন দল ভারত সফর করবে। জয়শঙ্কর জানান,এই চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

বিদেশ সচিব মার্কো রুবিও ভারতকে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “প্রায় সব প্রধান বৈশ্বিক ইস্যুতে ভারত ও আমেরিকার দৃষ্টিভঙ্গি একই রকম। দুই দেশ মাদক পাচার ও আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে।” হরমুজ় প্রণালী নিয়ে বলেন,”বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথগুলোকে কেউ অধিকৃত করে রাখতে পারে না। হরমুজ প্রণালীর বিষয়টিও ভারত ও আমেরিকা উভয়ের স্বার্থের সঙ্গে সম্পর্কিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *