শিক্ষার উন্নয়নে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চায় এসটিইএ
শনিবার পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে চণ্ডীপুরের লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় শিক্ষকদের একাংশের বক্তব্যে তাঁদের প্রতি দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার ছবি স্পষ্ট হয়ে ওঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী সভায় যোগ দেন। ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাসুদেব দাস, প্রাক্তন সহ-সভাপতি তপন সামন্ত, প্রাক্তন সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ, জেলা সভাপতি সোমনাথ সামন্ত, জেলা সম্পাদক শম্ভু মান্না, প্রাক্তন জেলা সভাপতি মনীষী রঞ্জন গিরি প্রমুখ। সভা থেকে ঘোষণা হয়, শীঘ্রই সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর কাছে বিস্তারিত দাবিপত্র পেশ করা হবে।