মেয়াদ বাড়ল ICICI ব্যাঙ্কের CEO-র
আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর পদে আরও দু’বছরের জন্য পুনর্নিয়োগ করা হচ্ছে সন্দীপ বক্সীকে। রিজ়ার্ভ ব্যাঙ্ক এই নিয়োগে অনুমোদনও দিয়েছে। ফলে ২০২৮ সালের ৩ অক্টোবর পর্যন্ত তিনি এই পদে থাকবেন। চলতি বছরের জানুয়ারিতে বক্সীর পুনর্নিয়োগে অনুমোদন দিয়েছিল ব্যাঙ্কের বোর্ড। বাজার মূলধনের নিরিখে আইসিআইসিআই দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক। ২০১৮ সাল থেকে ব্যাঙ্কের নেতৃত্বে রয়েছেন সন্দীপ বক্সী।