প্রয়োজনে চলবে বুলডোজ়ার, আদিবাসীদের জমি ফেরাতে কড়া বার্তা মন্ত্রীর
এই সময়, বাঁকুড়া: ভুয়ো ‘এসটি’ শংসাপত্র তৈরী করে সংরক্ষণের সুবিধা নিয়ে থাকলে এ বার সেই শংসাপত্র শুধু বাতিল–ই হবে না, যে আধিকারিক ওই শংসাপত্র দিয়েছেন, তাঁকে খুঁজে বের করে কঠোর পদক্ষেপ করবে রাজ্য সরকার। জানিয়ে দিলেন রাজ্যের আদিবাসী ও অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।শুধু তাই নয়। মন্ত্রী আবারও স্পষ্ট করে দিয়েছেন, জোর করে আদিবাসীদের যে জমি দখল করা হয়েছিল। তা তাঁদের হাতে ফেরাতেও কড়া সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। প্রয়োজনে বুলডোজ়ার চলবে। শুক্রবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক বৈঠক শেষে মন্ত্রী জানিয়ে দেন, জঙ্গলমহলের একাধিক হাসপাতালের পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সমস্যা চিহ্নিত করে তার দ্রুত সমাধান করা হবে।