কোন বয়সে সন্তানকে দেবেন যৌনশিক্ষা? পডকাস্টে বিশেষজ্ঞের চার্ট শেয়ার করলেন সোহা আলি খান - 24 Ghanta Bangla News
Home

কোন বয়সে সন্তানকে দেবেন যৌনশিক্ষা? পডকাস্টে বিশেষজ্ঞের চার্ট শেয়ার করলেন সোহা আলি খান

Spread the love

বয়স অনুযায়ী ‘সেক্স এডুকেশন’ ম্যাপিং:

অঞ্জু কিশের মতে, শিশুর জন্মের পর থেকেই ছোট ছোট আলোচনার মাধ্যমে এই শিক্ষার ভিত তৈরি করা উচিত। তা না হলে শিশুরা ইন্টারনেটের গোলকধাঁধায় ভুল ও বিভ্রান্তিকর তথ্যের শিকার হতে পারে। বাবা-মায়েদের সুবিধার্থে তিনি বয়স অনুযায়ী একটি গাইডলাইন বা চার্ট তুলে ধরেছেন,

০ থেকে ৩ বছর:

নিজের শরীরের সমস্ত অঙ্গের (জননাঙ্গ সহ) সঠিক, বৈজ্ঞানিক নাম জানা এবং ‘প্রাইভেসি’ বা গোপনীয়তার ধারণা তৈরি করা।

৪ থেকে ৬ বছর:

শরীরের নিরাপত্তা, সাধারণ সুরক্ষা এবং নিরাপদ ও অনিরাপদ স্পর্শের প্রাথমিক পাঠ।

৬ থেকে ৮ বছর: বিপজ্জনক স্পর্শ, ‘জিজ্ঞেস করে স্পর্শ’ (Ask-first touches) এবং ‘গোপন স্পর্শ’ (Secret touches) চিনতে শেখা। এমনটা হলে কী করতে হবে, তা শেখানো।

৯ থেকে ১২ বছর: বয়ঃসন্ধি বা পিউবার্টির সময়ে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে জানানো এবং ‘সেক্স’ আসলে কী, তা সংক্ষেপে ব্যাখা করা।

১৩ থেকে ১৫ বছর: যৌনতার গভীর পাঠ— হস্তমৈথুন, পর্নোগ্রাফি ও তার কুপ্রভাব, ডেটিং, গর্ভনিরোধক (Contraceptives), যৌনবাহিত রোগ (STIs) এবং ভারতের পকসো (POCSO) আইন ও ডেটিং সংক্রান্ত আইনি সচেতনতা।

১৬ থেকে ১৮ বছর: প্রথমবার শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কী ধরনের প্রত্যাশা বা অভিজ্ঞতা হতে পারে তা জানানো। নিরাপদ যৌনতা, গর্ভনিরোধকের প্রকারভেদ ও এসটিআই (STI) নিয়ে বিস্তারিত আলোচনা।

১৮+ বছর: প্রাপ্তবয়স্কদের জন্য সম্মতি (Consent), লিঙ্গ সচেতনতা (Gender), যৌনতা (Sexuality) এবং ইনক্লুসিভিটি বা অন্তর্ভুক্তিকরণ নিয়ে বিস্তারিত ও গভীর আলোচনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *