নন্দীগ্রামে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
রবিবার নন্দীগ্রামে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ছিল উপচে পড়া ভিড়। কর্মী, সমর্থকদের শুভেন্দু বললেন, ‘আমি যা কথা দিয়েছি, সব কথা অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্ব আমার।’ নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুর আসনের বিধায়ক হিসেবে শপথ নিলেও শুভেন্দুর আশ্বাস, এই মাটির সঙ্গে তিনি ‘ছিলেন, আছেন, থাকবেন।’