গলায় বিজেপির পতাকার ফাঁস, যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য বর্ধমানে
অবশ্য বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা এ দিন বলেন, ‘যাঁর দেহ পাওয়া গিয়েছে, তিনি আমাদের দলের কর্মী নন। আর ওই এলাকায় আমাদের দলের কোনও অফিস নেই। কেউ রাস্তা থেকে ব্যানার, পোস্টার খুলে নিয়ে লাগিয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘দেখলেই বোঝা যাবে, ওই অফিসটা কারা ব্যবহার করত এত দিন। আমরা পুলিশকে বলেছি তদন্ত করে দেখার জন্য। এটা নিশ্চিত করেই বলছি, ওটা আমাদের পার্টি অফিস নয়।’