১৭টি বাড়িতে নোটিস পুরসভার, বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্নে বিরক্ত অভিষেক
তৃণমূল সূত্রের খবর, এরপরে কালীঘাটে তৃণমূলের অভ্যন্তরীণ বৈঠক চলাকালীন অভিষেক জানিয়ে দেলেন, তিনি মাথা নত করবেন না। তাঁকে নোটিস পাঠানো হোক বা বাড়ি ভাঙা হোক, বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখবেন। অর্থাৎ পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। পরের দিন সাংবাদিক বৈঠক করে তৃণমূলের এক মুখপাত্র বলেন, ‘কার কতগুলি (বাড়ি) আছে, সেখানে কোনও নোটিস গিয়েছে কিংবা যায়নি— এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এই বিষয়টি যাঁকে কেন্দ্র করে তিনি অথবা তাঁর আইনজীবী বলতে পারবেন।’ আবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দেন, নোটিস পাঠানোর বিষয়টি তাঁকে জানানো হয়নি। তিনি এও বলেন, ‘আমি কারও পার্সোনাল বিষয়ে কথা বলতে পারব না। আমি কোনও ইজারা নিইনি।’