বালির চালানে টাকার অঙ্ক উধাও, সরব কুড়মি সমাজ, দাম বাঁধার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
প্রশান্ত পাল, পুরুলিয়া
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেও বালিঘাটে অস্বচ্ছতা ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ফের সরব হলো আদিবাসী কুড়মি সমাজ। অনুমোদিত ঘাট থেকে বালি তোলার ক্ষেত্রে চালান দেওয়া হলেও, তাতে টাকার অঙ্কের উল্লেখ থাকছে না বলে অভিযোগ। এই আবহেই দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে বাঁকুড়ার সোনামুখীর উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আট হাজার টাকার বালি ১৬ হাজারে বিক্রি হচ্ছে। অবৈধ ঘাট বন্ধের সুযোগ নিয়ে একটি চক্র সাধারণ মানুষের কাছে বিজেপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। প্রয়োজনে বালির দাম বেঁধে দেওয়ার নির্দেশও দেন তিনি।