ফার্নেস ফেটে ঝলসে গেলেন ৪ কর্মী, পিএফ ইএসআই নেই গত ২২ মাস
এই সময়, দুর্গাপুর: বেসরকারি ইস্পাত কারখানার ফার্নেস বিস্ফোরণে ঝলসে গেলেন চার কর্মী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কাঁকসা ব্লকের বামুনাড়া শিল্পতালুকে একটি বেসরকারি কারখানায়। ঝলসে যাওয়া কর্মীদের রাজবাঁধ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই কর্মীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পরে প্রকাশ্যে আসে, গত ২২ মাস ধরে এই কর্মীদের পিএফ ও ইএসআইয়ের টাকা জমা হয়নি। এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।