Suvendu Adhikari on Recruitment: ওএমআরের জেরক্স কপি বাড়ি নিয়ে যাবেন পরীক্ষার্থীরা, বদলে ফেলা হবে নিয়োগ প্রক্রিয়া, বড় ঘোষণা শুভেন্দুর | CM Suvendu Adhikari talks about transparent recruitment process in Rojgar Mela, New OMR Rules, Oral exam score - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari on Recruitment: ওএমআরের জেরক্স কপি বাড়ি নিয়ে যাবেন পরীক্ষার্থীরা, বদলে ফেলা হবে নিয়োগ প্রক্রিয়া, বড় ঘোষণা শুভেন্দুর | CM Suvendu Adhikari talks about transparent recruitment process in Rojgar Mela, New OMR Rules, Oral exam score

Spread the love

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: Social Media

কলকাতা: অতীতে, বলা ভালো তৃণমূল সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। সেই সব মামলা এখনও বিচারাধীন। ধরপাকড় চলছে এখনও। তৃণমূল-বিদায়ের অন্যতম কারণ বলেও এই পুর বা শিক্ষা নিয়োগ দুর্নীতির কথা বলে থাকেন বিশ্লেষকরা। তাই ক্ষমতায় এসেই স্বচ্ছ নিয়োগের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরনো প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নন তিনি। শনিবার শিয়ালদহে রোজগার মেলায় যোগ দিয়ে সেই প্রক্রিয়া বদলের কথাই বললেন শুভেন্দু।

এদিন বক্তব্যের শুরুতেই দুর্নীতি নিয়ে পূর্বতন সরকারের সমালোচনা করেন শুভেন্দু। বলেন, “পশ্চিমবঙ্গে নিয়োগ নিয়ে অনেক বদনাম হয়েছে। শিক্ষা থেকে পুর নিয়োগ দুর্নীতি, হাইকোর্ট-সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার মতো ঘটনা ঘটেছে।” এরপরই নিয়োগে স্বচ্ছতার উপর জোর দিতে সংস্কারের কথা বলেন শুভেন্দু। মৌখিক পরীক্ষার স্কোর থেকে ওএমআর পদ্ধতি বদলের কথা বলেন তিনি।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *