Petrol-Diesel Price Hike: মাসের শেষেও ধাক্কা, আবারও দাম বাড়ল পেট্রোল-ডিজেলের! এখন তেল ভরতে কত খরচ হবে? | Petrol Diesel Price Hike in India Again: How Much More Will You Pay for Fuel Now? - 24 Ghanta Bangla News
Home

Petrol-Diesel Price Hike: মাসের শেষেও ধাক্কা, আবারও দাম বাড়ল পেট্রোল-ডিজেলের! এখন তেল ভরতে কত খরচ হবে? | Petrol Diesel Price Hike in India Again: How Much More Will You Pay for Fuel Now?

Spread the love

নয়া দিল্লি: আরও দামি জ্বালানি। ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price Hike)। আজ নতুন করে পেট্রোলে লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলে লিটার প্রতি ৯১ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। শনিবার, ২৩ মে থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। এই নিয়ে বিগত ১০ দিনে তৃতীয়বার দাম বাড়ল জ্বালানির।

অয়েল মার্কেটিং সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ৮৭ পয়সা ও ৯১ পয়সা বৃদ্ধি করেছে। বর্তমানে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৯ টাকা ৫১ পয়সা হয়েছে দিল্লিতে। ডিজেলের দাম বেড়ে লিটার প্রতি ৯২ টাকা ৪৯ পয়সা হয়েছে।

ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিশ্ব জুড়েই তেল ও জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। আগেই আশঙ্কা করা হয়েছিল যে জ্বালানির সঙ্কট দেখা দিতে পারে এবং পেট্রোল-ডিজেলের দাম বাড়তে পারে। কেন্দ্রের তরফে যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল যাতে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি না করা হয়, কিন্তু সঙ্কট গভীর থেকে গভীরতর হওয়ায় দাম বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই।

গত ১৫ মে থেকে এই নিয়ে তৃতীয়বার পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হল। প্রথমে ১৫ মে লিটার প্রতি জ্বালানির দাম ৩ টাকা করে বাড়ানো হয়, তারপর ১৯ মে ফের পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ৯০ পয়সা করে বাড়ানো হয়। এবার আরও ৮৭ পয়সা ও ৯১ পয়সা বাড়ল যথাক্রমে। সবমিলিয়ে লিটার প্রতি প্রায় ৫ টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *