Fifa World Cup 2026, England : বাদ একাধিক তারকা ফুটবলার, বিশ্বকাপের দল ঘোষনা করে রোষের মুখে টুচেল! | Harry Maguire Devastated as Thomas Tuchel Announces Shock England World Cup Squad - 24 Ghanta Bangla News
Home

Fifa World Cup 2026, England : বাদ একাধিক তারকা ফুটবলার, বিশ্বকাপের দল ঘোষনা করে রোষের মুখে টুচেল! | Harry Maguire Devastated as Thomas Tuchel Announces Shock England World Cup Squad

Spread the love

Harry Maguire Devastated as Thomas Tuchel Announces Shock England World Cup Squad.Image Credit: Getty Images

কলকাতা : বিশ্বকাপ (Fifa World Cup) শুরু হতে আর ৩ সপ্তাহও বাকি নেই। ইতিমধ্যেই একের পর এক ক্লাবগুলো নিজেদের দল ঘোষণা করছে। তবে এবার নিজেদের দল জানিয়েছেন ইংল্যান্ড কোচ টমাস টুচেল (Thomas Tuchel)। যদিও ইংল্যান্ডের (England Football Team) দল ঘোষণার আগেই ইংল্যান্ডের মিডিয়া জানিয়েছিল এমন কিছু বিখ্যাত ফুটবলারকে দলে রাখা হবে না, যাঁরা ক্লাব ও দেশ – দুই পর্যায়েই বেশ সফল। এই খবর জানাজানি হতেই প্রবল বিতর্ক শুরু হয়েছিল ইংল্যান্ডের সমাজমাধ্যমগুলিতে।

গতকাল বিশ্বকাপের দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ। সেখানেই ফিল ফডেন (Phil Foden), ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড (Trent Alexander Arnold), হ্যারি ম্যাগুয়ের (Harry Maguire), কোল পালমার (Cole Palmer) – কেউই নেই বিশ্বকাপের চূড়ান্ত দলে। এই খবরে ইতিমধ্যেই সমাজমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন হ্যারি ম্যাগুয়ের। “এই মরশুমে আমি যেরকম খেলেছি, তাতে আমি নিশ্চিত ছিলাম যে এবার দেশের হয়ে বড় কিছু করতে পারব। তবে বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে বাদ পড়ার সিদ্ধান্তে আমি সত্যিই খুব অবাক এবং বিধ্বস্ত। এতগুলো বছর ধরে দেশের জার্সি পরে খেলার থেকে বেশি আনন্দ আমি কোনোকিছুতেই পাইনি। যদিও, ইংল্যান্ড দলকে আমার শুভেচ্ছা রইল।” বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার।

এই দল নির্বাচন নিয়ে ক্ষুব্ধ সমর্থকরাও। বিশেষ করে ফডেন ও পালমারকে দলে না রাখায় অনেকেই হতবাক কারণ এই মরশুমে ম্যান সিটির হয়ে দারুন ফর্মে না থাকলেও ফডেন যেকোনও দিন একাই ম্যাচ ঘোরাতে পারেন। একই কথা প্রযোজ্য চেলসির তারকা কোল পালমার-এর জন্যও। রিয়াল মাদ্রিদের তারকা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকেও দলে রাখেননি টুচেল। তবে দলে রয়েছেন কোবি মাইনু, ডেক্ল্যান রাইস, অলি ওয়াটকিনস, হ্যারি কেন, জ্যুড বেলিংহ্যামের মতো তারকারা। তবে টুচেল জানিয়েছেন,“আমার কাছে প্রত্যেককে জানানো খুব কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমরা একটি সেরা দল তৈরী করতে চেয়েছিলাম, যার মানে এই নয় যে সবচেয়ে প্রতিভাবান ২৬ জনকেই নিতে হবে দলে। ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য আমাদের দলে বিশেষজ্ঞ খেলোয়াড় রয়েছে। তারা সেই সময় দায়িত্ব নেবে।”

এই বিশ্বকাপে গ্ৰুপ ‘এল’ এ রয়েছে ইংল্যান্ড। তাদের খেলা রয়েছে ক্রোয়েশিয়া (১৮ জুন), ঘানা (২৪ জুন), পানামা (২৮ জুন)-র বিরুদ্ধে। অতীতে একমাত্র ১৯৬৬ সালে বিশ্বকাপ পেয়েছিল ‘থ্রি লায়ন্স’রা। আর্সেনালের ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে জার্মানিকে ৪-২ হারিয়েছিলেন জিওফ হার্স্টরা। তবে এই বিশ্বকাপের দল নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই টুচেলের সমালোচনা করে চলেছে ইংল্যান্ডের মিডিয়া। স্বাভাবিক, ৬০ বছর ধরে বিশ্বকাপ আসেনি যুক্তরাষ্ট্রে।

ইংল্যান্ডের ২৬ জনের দল:-

গোলকিপার – জর্ডন পিকফোর্ড, জেমস ট্র্যাফোর্ড, ডিন হেন্ডারসন

মিডফিল্ড – ডেক্ল্যান রাইস, মর্গ্যান রজার্স, কোবি মাইনু, জ্যুড বেলিংহ্যাম, ইবেরেচি এজে, ইলিয়ট অ্যান্ডারসন, জর্ডন হেন্ডারসন

ডিফেন্ডার – জন স্টোনস, ড্যান বার্ন, নিকো ও’রেইলি, জেড স্পেন্স, রিস জেমস, এজেরি কোন্সা, জ্যারেল কোয়ান্সা, টিনো লিভ্রামেন্টো, মার্ক গিউহি

ফরোয়ার্ড – হ্যারি কেন, অলি ওয়াটকিন্স, মার্কাশ রাশফোর্ড, ইভান টনি, বুকায়ো সাকা, অ্যান্টনি গর্ডন, নোনি মাদুয়েক


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *