BJP-র সমর্থক হওয়ার মারধরের অভিযোগ, শান্তিপুরের থানায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা
নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বুইচা এলাকার বাসিন্দা রিঙ্কি ঘোষ। তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তিনি বলেন, ‘বাড়িতে আমি, আমার মা এবং বোন থাকে। কোনও পুরুষ বাড়িতে না থাকার কারণে আমাদের অত্যাচারিত হতে হয়। যে হেতু আমরা বিজেপির সমর্থক, সেই কারণে আমার পাশের বাড়ির তৃণমূলের পঞ্চায়েতের সদস্য এবং তাঁর পরিবারের লোকজন দিনের পর দিন আমাদের উপর অত্যাচার করে।’