অ্যান্টিবায়োটিক খেলে চাপবে পাষাণের ভার! - 24 Ghanta Bangla News
Home

অ্যান্টিবায়োটিক খেলে চাপবে পাষাণের ভার!

Spread the love

গবেষকরা বিষয়টি নিয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে মোট ১১৩ জনের উপর গবেষণা চালিয়েছেন। এঁদের মধ্যে কিডনিতে পাথর ছিল ৮৩ জনের এবং বাকি ৩০ জন ছিলেন সম্পূর্ণ সুস্থ। এঁদের কেউ-ই বিগত তিন মাসে কোনও অ্যান্টিবায়োটিক খাননি। ওই প্রকল্পের মুখ্য গবেষক, ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্খুলিক স্কুল অফ মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রির পোস্ট-ডক্টরাল রিসার্চ ফেলো কেট আল জানান, ব্যাকটেরিয়া শনাক্তকরণ ও তার চরিত্র বিশ্লেষণ করার জন্য তাঁরা ‘শটগান মেটাজিনোমিক সিকোয়েন্সিং’ পদ্ধতি ব্যবহার করেছিলেন। তাতে দেখা গিয়েছে, যাঁদের কিডনিতে পাথর জমেছিল, তাঁদের শরীরে একাধিক কমন বন্ধু ব্যাকটেরিয়া হয় অনুপস্থিত অথবা সংখ্যায় চোখে পড়ার মতো কম। ফলে ওই বন্ধু ব্যাকটেরিয়াগুলি যে সব ভিটামিন ও বিপাকজাত পদার্থ (মেটাবলাইটস) সংশ্লেষ করে শরীরে, সেগুলির হার বেশ কম, অথবা নেই। পরে দেখা গিয়েছে, যাঁদের কিডনিতে পাথর জমেছিল, তাঁদের খাদ্যাভ্যাস খুব স্বাস্থ্যকর নয় এবং তাঁদের অ্যান্টিবায়োটিক সেবনের প্রবণতা অন্যদের চেয়ে বেশি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *