ফের সিলভার জেট চালুর আর্জি মুখ্যমন্ত্রীকে - 24 Ghanta Bangla News
Home

ফের সিলভার জেট চালুর আর্জি মুখ্যমন্ত্রীকে

Spread the love

দিগন্ত মান্না, পাঁশকুড়া

১৯৯৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের উদ্যোগে চালু হয়েছিল ‘সিলভার জেট’ পরিষেবা। বিলাসবহুল দ্রুতগামী সিলভার জেটে চড়ে মাত্র দেড় ঘণ্টায় কলকাতা থেকে পৌঁছে যাওয়া যেত হলদিয়ায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে শুরু করে বহু ভিআইপি চড়েছেন সেই সিলভার জেটে। মূলত ব্যবসা–বাণিজ্যকে মাথায় রেখেই চালু করা হয়েছিল এই পরিষেবা। কিন্তু শুরুতে সাড়া ফেললেও বছর পাঁচেক পরে বন্ধ হয়ে যায় জলপথে এই যাত্রী পরিবহণ ব্যবস্থা। ১০ কোটি টাকা মূল্যের সিলভার জেট এখন রূপনারায়ণের চরে পড়ে থেকে নষ্ট হচ্ছে। বাম আমলের পরে তৃণমূল ক্ষমতায় এলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। কিন্তু ফের হাতবদলে রাজ্যে ক্ষমতায় বিজেপি এবং মুখ্যমন্ত্রী এই জেলারই বাসিন্দা। ফলে পূর্ব মেদিনীপুরের ব্যবসায়ীদের অনেকেই চাইছেন, নতুন করে ফের চালু হোক এই ক্রুজ সার্ভিস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *