‘...গেলে খুন হয়ে যাব...’, ছেলের বিয়ে নিয়ে উদ্বেগ! কেন হঠাৎ মৃত্যুভয়ে ভীত ট্রাম্প? - 24 Ghanta Bangla News
Home

‘…গেলে খুন হয়ে যাব…’, ছেলের বিয়ে নিয়ে উদ্বেগ! কেন হঠাৎ মৃত্যুভয়ে ভীত ট্রাম্প?

Spread the love

ইরান যুদ্ধের জেরে প্রভাব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জীবনেও। পশ্চিম এশিয়ার যুদ্ধের খেসারত হিসেবে ছেলের বিয়ের ভোজ যাওয়ার বাসনা ত্যাগ করতে হচ্ছে ডনকে।

আমেরিকার প্রেসিডেট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের যুদ্ধের জেরে এখন তাঁর নিরাপদ থাকা অত্যন্ত দরকার। এই নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে তিনি বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (Donald Trump Jr), যিনি ডন জুনিয়র নামে বেশি পরিচিত, তাঁর বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না। তবে না যাওয়া নিয়ে তিনি এখনও নিশ্চিত নন। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘ও চাইছে আমি যাই। কিন্তু এখন আমার সামনে ইরান একটা বড় বিষয়।’ তিনি রসিকতার সুরে বলেন, ‘আমি যদি যাই, তা হলে সমালোচিত হব। না গেলেও সমালোচিত হব।’ এই যুদ্ধকে ডন ‘ব্যাড টাইমিং’ বলে ব্যাখ্যা করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এই সপ্তাহান্তে বাহামার একটি ব্যক্তিগত দ্বীপে সমাজসেবী ও মডেল বেটিনা অ্যান্ডরসন-কে বিয়ে করতে চলেছেন। অনুষ্ঠানটি খুবই সীমিত পরিসরে এবং কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, প্রথমে হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের চিন্তাভাবনা থাকলেও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে সেই পরিকল্পনা বদলে ফেলা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম CNN-এর উদ্ধৃতি দিয়ে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অনুষ্ঠানে উপস্থিত থাকলে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর হয়ে যেত। সেই কারণে বর-কনে চেয়েছেন অনুষ্ঠানটি যতটা সম্ভব ব্যক্তিগত রাখতে। অতিথিদের অসুবিধা এবং বাড়তি রাজনৈতিক নজর এড়াতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এটি হবে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ভেনেসা ট্রাম্পের সঙ্গে প্রায় ১২ বছরের সংসার ছিল জুনিয়র ডনের। তাঁদের পাঁচ সন্তানও রয়েছে। সম্প্রতি ভ্যানেসা ট্রাম্প প্রকাশ্যে জানান, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। এই পারিবারিক খবরও ট্রাম্প পরিবারের ওপর আলাদা মানসিক চাপ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বর্তমানে The Trump Organization-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ট্রাম্পের MAGA রাজনৈতিক শিবিরের অন্যতম সক্রিয় মুখ। গত বছর তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ভবিষ্যতে তিনি নিজেও প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা ভাবতে পারেন।

এদিকে, ইরানকে কেন্দ্র করে আমেরিকার সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক অবস্থান ট্রাম্প প্রশাসনের উপর বাড়তি চাপ তৈরি করেছে। আন্তর্জাতিক সংঘাত, নিরাপত্তা হুমকি এবং রাজনৈতিক সমালোচনার মাঝেই পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে দ্বিধায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে মিসাইল হামলার জেরে ছেলের বিয়ের ভোজে হয়তো শেষ পর্যন্ত যাওয়া হবে না ট্রাম্পের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *