Kangana Ranaut: খবর রটতেই বিয়ে নিয়ে মুখ খুললেন কঙ্গনা, গলায় মঙ্গলসূত্র পরেই কোন কথা বলেই ফেললেন? | Kangana ranaut reacts secret marriage rumour mangalsutra viral video - 24 Ghanta Bangla News
Home

Kangana Ranaut: খবর রটতেই বিয়ে নিয়ে মুখ খুললেন কঙ্গনা, গলায় মঙ্গলসূত্র পরেই কোন কথা বলেই ফেললেন? | Kangana ranaut reacts secret marriage rumour mangalsutra viral video

Spread the love

শুক্রবার সকাল থেকেই নেটদুনিয়ায় রীতিমতো হইচই। কারণটা অবশ্যই কঙ্গনা রানাওয়াত। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় মান্ডির সাংসদ তথা বলিউড অভিনেত্রীকে দেখা গেল একেবারে বিবাহিতা নারীর সাজে! পরনে চুড়িদার, হাতে চুড়ি, কপালে টিপ, চোখে রোদচশমা— আর সবচেয়ে বেশি নজর কাড়ল তাঁর সিঁথির সিঁদুর ও গলার মঙ্গলসূত্র। একটি আবাসন থেকে বেরিয়ে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে তাঁকে সোজা গাড়িতে উঠে পড়তে দেখা যায়। আর এই সাজ দেখেই নেটিজেনদের প্রশ্ন— তবে কি সত্যিই চুপিচুপি সাত পাকে বাঁধা পড়লেন কঙ্গনা?

ত্বিষা শর্মা প্রসঙ্গ ও বিয়ের উপদেশ: সম্প্রতি ভোপালের ত্বিষা শর্মার মর্মান্তিক মৃত্যু নিয়ে মন্তব্য করেছিলেন কঙ্গনা। সেখানে বিয়ে নিয়েও নানা ধরনের উপদেশ দিতে শোনা যায় তাঁকে। এর রেশ কাটতে না কাটতেই তাঁর এই ‘বিবাহিতা’ অবতার প্রকাশ্যে আসে। কঙ্গনার মঙ্গলসূত্র পরা ছবি ভাইরাল হতেই কানাঘুষোয় এমনটাও শোনা যেতে থাকে যে, চিরাগ পাসোয়ানকেই হয়তো গোপনে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি! তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন খোদ কঙ্গনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল হওয়া সেই ছবি শেয়ার করে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এটি নেহাতই তাঁর আগামী কোনও প্রজেক্টের লুক।

Kangana (2)

কঙ্গনা লেখেন, “আমি প্রতিদিন শহরের এদিক-ওদিক শুটিং করে বেড়াচ্ছি। কোনও একটি নির্দিষ্ট চরিত্রের এই লুক লেন্সবন্দি করে কেউ ছড়িয়ে দিয়েছেন। আর তারপর থেকেই আমার ফোন সমানে বেজেই চলেছে।” বিয়ে নিয়ে নেটদুনিয়ার এই মাতামাতি দেখে বেশ মজাই পেয়েছেন অভিনেত্রী। এই গুঞ্জন হেসে উড়িয়ে দিয়ে তিনি লেখেন, “একজন অভিনেত্রী হিসেবে বিবাহিত মহিলার সাজে পর্দায় এলে এত বাড়াবাড়ির কী আছে? অভিনেতাদের তো সব রকম চরিত্রেই কাজ করতে হয়।”

সব শেষে অনুরাগীদের আশ্বস্ত করে কঙ্গনার সোজাসাপ্টা জবাব, “আমি গোপনে বিয়ে করব না, কথা দিচ্ছি।” কঙ্গনার এই বিবৃতি প্রকাশ্যে আসার পরেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁর অনুরাগীরা। অনেকেই প্রথম থেকে আন্দাজ করেছিলেন যে এটি তাঁর আগামী কোনও ছবির শুটিংয়ের দৃশ্য। একাংশের দাবি, হয়তো ‘কুইন ২’ ছবির জন্যই কঙ্গনার এই নতুন অবতার। অবশেষে অভিনেত্রীর জবাবে সেই জল্পনাতেই শিলমোহর পড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *