ISL-এর পুরস্কার তালিকায় ইস্টবেঙ্গলেরই দাপট, দেখে নিন কোন ফুটবলার কী সম্মান পেলেন? - 24 Ghanta Bangla News
Home

ISL-এর পুরস্কার তালিকায় ইস্টবেঙ্গলেরই দাপট, দেখে নিন কোন ফুটবলার কী সম্মান পেলেন?

Spread the love

গোল্ডেন বুট ইউসেফের

এ মরশুমে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসেফ এজ়েজারি। পুরো মরশুমে তাঁর ১১টি গোল ইস্টবেঙ্গলকে ট্রফি জিততে বড় ভূমিকা নিয়েছে। শুধু গোল করাই নয়, দলের যখন সবচেয়ে বেশি দরকার ছিল, তখনই সামনে এসে দায়িত্ব নিয়েছেন তিনি।

ইন্টার কাশীর বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেও পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। সেই সময় সমতা ফেরানোর গোল করেন ইউসেফ। এর পর থেকেই ম্যাচের চেহারা বদলে যায়। এক গোল বেশি করে তিনি জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren) পিছনে ফেলেন। ইউসেফের দারুণ ছন্দের জন্যই এ মরশুমে সবচেয়ে বেশি গোল করেছে ইস্টবেঙ্গল। সেই কারণেই গোল পার্থক্যে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan SG) টপকে যায় তারা।

গোল্ডেন বল পেলেন মিগুয়েল

গোল্ডেন বল পুরস্কার পেয়েছেন ইস্টবেঙ্গলের মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা (Miguel Figueira)। এ মরশুমে সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছেন তিনি। মাঠে বল নিয়ন্ত্রণ করা, আক্রমণ গড়ে তোলা এবং সতীর্থদের দিয়ে গোল করানো— সব জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *