সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, চুপিসারে বিয়ে করলেন কঙ্গনা? - 24 Ghanta Bangla News
Home

সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, চুপিসারে বিয়ে করলেন কঙ্গনা?

Spread the love

বছরভর নানা কারণে খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। কখনও তাঁর নানা মন্তব্যের কারণে। কখনও আবার ব্যক্তিগত জীবনের জন্য। বিয়ে নিয়ে যখনই কোনও আলোচনা হয়েছে, তখনই তিনি মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর উপর বেশি করে জোর দিয়েছেন। তবে হঠাৎই কঙ্গনার একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল। যেখানে বিবাহিত নারীর লুকে ধরা পড়েছেন কঙ্গনা।

চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী?

Kangana Ranaut Photo
কঙ্গনা রনৌত

পরনে সালোয়ার, গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর, চোখে সানগ্লাস। কঙ্গনার লুকে রীতিমতো মুগ্ধ অনুরাগীরা। তবে সকলের মনেই একটাই প্রশ্ন, তবে কি চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু ভিডিয়ো।

নজরকাড়া সাজ কঙ্গনার

Kangana Ranaut Photo
কঙ্গনা রনৌত

একটা সময়ে অভিনয়ের কারণে নানা ধরনের পোশাক পরতে হলেও, বেশ কিছুদিন ধরেই একেবারে সাবেকি সাজেই দেখা যায় কঙ্গনাকে। তবে কেন হঠাৎ এমন সাজে দেখা গেল কঙ্গনাকে? তবে কি কোনও সিনেমার শুটিং?

সত্যিই কি বিয়ে করলেন কঙ্গনা?

Kangana Ranaut Photo
কঙ্গনা রনৌত

ভিডিয়োটি ভাইরাল হতেই চলছে নানা জল্পনা। কেউ কেউ বলেছেন, এটা ‘কুইন ২’-এর লুক ফাঁস। কেউ আবার বলছেন, ‘অবশেষে তবে বিয়ে করলেন। ৪১ বছর বয়সে বিয়ে করাটাই স্বাভাবিক।’

গুরুত্ব দিতে নারাজ কঙ্গনা

Kangana Ranaut Photo
কঙ্গনা রনৌত

যদিও বিয়ের চর্চায় মুখ খোলেননি কঙ্গনা। তাঁর এমন লুকের ছবি যে তোলা হয়েছে সেটা বুঝতে পেরে একেবারে গম্ভীর মুখেই ফিরে যান কঙ্গনা। বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে চাননি অভিনেত্রী।

‘কুইন ২’-এর লুক সেট?

Kangana Ranaut Photo
কঙ্গনা রনৌত

তবে শোনা যাচ্ছে, মুম্বইয়ে এই মুহূর্তে ‘কুইন ২’-এর লুক টেস্ট চলছে। কঙ্গনাও হয়তো সেখানে অংশ নিয়েছিলেন। অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *