রাজ বব্বরের সম্পর্ক ছিল রেখার? প্রথমবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা-পুত্র আর্য
আর্যের এই মন্তব্যের পর ফের একবার চর্চায় উঠে এসেছে রাজ এবং রেখার পুরনো সম্পর্কের গুঞ্জন। অতীতে বহুবার তাঁদের সম্পর্ক নিয়ে বলিউডে জল্পনা হয়েছিল। যদিও কোনও দিনই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁরা। তবে একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছিলেন দু’জনে। ‘আগর তুম না হতে’, ‘ঝুঁটি’, ‘আমিরি গরিবি’- সহ একাধিক ছবিতে তাঁদের জুটি দর্শকদের নজর কেড়েছিল।
আর্য বলেন, ‘তাঁর বাবার ব্যক্তিগত জীবন নিয়েই যেন সব সময় আলোচনা হয়েছে, অথচ একজন অভিনেতা এবং মানুষ হিসেবে রাজ বব্বরের অন্যান্য সাফল্য অনেক সময় আড়ালে থেকে গিয়েছে। তাঁর কথায়, ‘আজ আমার বয়স ৪৪ বছর। যখন এই ঘটনা হয়েছিল, তখন আমি চার-পাঁচ বছরের শিশু। বাবা জীবনে অনেক কিছু অর্জন করেছেন, আমাদের পরিবারও এগিয়ে গিয়েছে। কিন্তু এখনও সবাই শুধু সেই সম্পর্ক নিয়েই কথা বলে।’