কোন পথে সেনার ট্রাক, কী রয়েছে তাতে? বাহিনীর গতিবিধি জানতে CCTV বসিয়ে নজরদারি, পুলিশের জালে ‘পাক’ চর
পাঠানকোটের সিনিয়র পুলিশ অফিসার দলজিন্দর সিং ধিলোঁ জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে প্রথমে সন্দেহজনক কার্যকলাপের খবর পাওয়া যায়। এর পরে নজরদারি চালিয়ে পুলিশ বলজিৎকে আটক করে। পুলিশের দাবি, জেরায় সে স্বীকার করেছে, চলতি বছরের জানুয়ারি মাসে সে ওই ক্যামেরা বসিয়েছিল। তদন্তে আরও জানা গিয়েছে, দুবাইয়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির নির্দেশে সে এই কাজ করছিল। এর জন্য তাঁকে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছিল বলেও দাবি।