হস্টেল ছাড়তে হবে বহিরাগতদের, নির্দেশিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের - 24 Ghanta Bangla News
Home

হস্টেল ছাড়তে হবে বহিরাগতদের, নির্দেশিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

Spread the love

তারই পাশাপাশি এ দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষার ফল সময়ে বের না–হওয়া, ছাত্রছাত্রীদের নানা সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ দিন এবিভিপি–র বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় উপাচার্যের কাছে। এবিভিপি ছাত্রনেতারা জানিয়ে দেন, পরিস্থিতি ও সময়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোয় বদল আনতে হবে। ফল প্রকাশে অহেতুক দেরি, পরীক্ষার অনিশ্চয়তা, হস্টেলের বেহাল অবস্থা এবং বিশ্ববিদ্যালয়ে ১.৯৩ কোটির আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্ত অবিলম্বে করতে হবে। এবিভিপি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগঠনের সদস্য অঙ্কুশ কুণ্ডু বলেন, ‘রাজ্যে জাতীয়তাবাদী চেতনা শুরু হয়েছে। তৃণমূলের হিংসা, দুর্নীতি ও নোংরা রাজনৈতিক সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে চলতে দেওয়া হবে না। অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করে সেই মতো বিশ্ববিদ্যালয়কে চলতে হবে।’ উপাচার্য দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখা হবে বলেই প্রতিনিধি দলের সদস্যদের জানিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *