হকার উচ্ছেদের বিরুদ্ধে শিয়ালদহে তৃণমূলের প্রতিবাদ–কর্মসূচিতে নেই অনেকেই - 24 Ghanta Bangla News
Home

হকার উচ্ছেদের বিরুদ্ধে শিয়ালদহে তৃণমূলের প্রতিবাদ–কর্মসূচিতে নেই অনেকেই

Spread the love

এই সময়: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে একের এক স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজ়ার দিয়ে উচ্ছেদের বিরুদ্ধে শিয়ালদহ, হাওড়া ও বালিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল বৃহস্পতিবার শুধু শিয়ালদহে, প্রাচী সিনেমা হলের সামনে রাস্তায় শতরঞ্চি পেতে প্রতিবাদ কর্মসূচি পালন করতে পেরেছে। সেই কর্মসূচিতেও মদন মিত্র, নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক দেব–সহ হাতেগোনা কয়েক জন বিধায়ক ছিলেন। আবার, স্বপন সমাদ্দার, মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের মতো কয়েক জন কাউন্সিলার থাকলেও উত্তর কলকাতার জোড়াফুলের সব কাউন্সিলারও কর্মসূচিতে ছিলেন না। হ্যান্ডহেল্ড মাইকে নয়না ও তৃণমূলের অন্য বিধায়করা সংক্ষিপ্ত ভাষণ দেন। বড় জমায়েতও হয়নি শিয়ালদহে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *