শনিবার সস্ত্রীক কলকাতায় আমেরিকার বিদেশ সচিব রুবিয়ো, বিনিয়োগ নিয়ে কথা হবে?
কূটনৈতিক শিবিরের মতে, কৌশলগত ভাবেও কলকাতা আমেরিকার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ, বঙ্গোপসাগরে দীর্ঘদিন ধরেই সক্রিয় চিন। পাশাপাশি বাংলাদেশ ও মায়ানমারের পরিস্থিতির উপরেও কড়া নজর রাখছে আমেরিকা। এই বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনাও হতে পারে রুবিয়োর।
প্রসঙ্গত, ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত ভারত সফর করবেন রুবিয়ো। আমেরিকার স্বাধীনতার ২৫০ বর্ষপূর্তি হতে চলেছে চলতি বছরে। আমেরিকান দূতাবাসের তরফে প্রচারিত একটি বার্তায় রুবিয়োকে বলতে শোনা গিয়েছে, ‘আমেরিকা স্বাধীনতার ২৫০ বর্ষপূর্তি উদ্যাপন করতে চলেছে। আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে তা উদ্যাপন করতে চাই। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আমরা প্রাচীনতম।’ দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি কোয়াড গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের বৈঠকেও যোগ দেওয়ার কথা আমেরিকার বিদেশসচিবের।