অচলাবস্থা কেটে যাওয়ার আশ্বাস, হাওড়া, বালি ও দুর্গাপুর পুরসভায় ভোট করাতে তৎপর রাজ্য - 24 Ghanta Bangla News
Home

অচলাবস্থা কেটে যাওয়ার আশ্বাস, হাওড়া, বালি ও দুর্গাপুর পুরসভায় ভোট করাতে তৎপর রাজ্য

Spread the love

সরকারি সূত্রে জানা গিয়েছে, হাওড়া, বালি–সহ যে সব পুরসভার নির্বাচন বকেয়া রয়েছে, সেখানকার ডিলিমিটেশনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য পুর দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন হাওড়ায় জেলাশাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠকেও ওয়ার্ডের পুনর্বিন্যাস, ভোটার তালিকা সংশোধন এবং প্রশাসনিক সীমানা পুনর্নির্ধারণের মতো বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কী ভাবে পুরসভাগু‍লির দ্রুত নির্বাচন করা সম্ভব, তা নিয়ে রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর–সহ অন্যান্য প্রশাসনিক বিভাগের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *