ক্রমেই কমছে ধারাবাহিকের নম্বর, নানা টানাপড়েনেও টপার কে? - 24 Ghanta Bangla News
Home

ক্রমেই কমছে ধারাবাহিকের নম্বর, নানা টানাপড়েনেও টপার কে?

Spread the love

নির্বাচন শেষ হতেই আইপিএল-এর মরশুম। বেশ কিছু ইভেন্টের কারণে অনেক দিন ধরেই টালমাটাল অবস্থা টিআরপি তালিকায়। বেশিরভাগ ধারাবাহিকেরই সম্প্রচার হচ্ছে প্রায় ৪৫ মিনিট। একইসঙ্গে বহু ধারাবাহিকের রেটিংই তাই অনেকাংশে কমেছে। জলসার বহু ধারাবাহিকের টিআরপিই এখন বন্ধ। কোনও কোনও মেগার আবার যৌথ ভাবে রেটিং প্রকাশ্যে আসছে।

চলতি সপ্তাহে তালিকায় সর্বোচ্চ রেটিং ৪.৯। ‘পরশুরাম’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ যৌথ ভাবে প্রথম স্থানে। রেটিং ৪.৯। দ্বিতীয় স্থানে জ়ি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’। রেটিং ৪.৮। কমে গিয়েছে ‘পরিণীতা’র নম্বর। একটা সময়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রাজ করা এই ধারাবাহিক চলতি সপ্তাহে তৃতীয় স্থানে। রেটিং ৪.৭।

জ়ি বাংলার ‘জোয়ার ভাটা’র রেটিং ৪.৩। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে এই মেগা। পঞ্চম স্থানে এ বার বড় চমক। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি (১৫ মিনিট)’, ‘ঘূর্ণি’, ‘কুসুম’-এর রেটিং ৪.২। স্টার জলসার এই ধারাবাহিকগুলোর গত সপ্তাহে রেটিং ছিল যথাক্রমে ৪.১ ও ৪.৩।

তালিকায় থাকা আরও বেশ কিছু ধারাবাহিকের নম্বরের ব্যবধান একে অন্যের থেকে অনেকটাই কম। এর মধ্যে থাকা বেশ কিছু সিরিয়াল শুরুর দিনগুলোয় ভালো জায়গায় থাকলেও, এখন একদিকে যেমন কমেছে নম্বর। ঠিক তেমনই আবার পিছিয়েও পড়েছে রেটিং তালিকায় সেই ধারাবাহিকগুলোর স্থানও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *