ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা একটি অলীক কল্পনা, দাবি পেজ়েশকিয়ানের - 24 Ghanta Bangla News
Home

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা একটি অলীক কল্পনা, দাবি পেজ়েশকিয়ানের

Spread the love

ইরানকে ফের প্রস্তাব পাঠিয়েছে আমেরিকা। এর সঠিক জবাব না পেলে ‘পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে’ বলে সতর্ক করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ফের বড় ধরনের হামলা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আর তেহরানের দাবি, তাদের উপর নতুন করে হামলার সমস্ত পরিকল্পনা করেছে আমেরিকা। তারা যদি নতুন কোনও আগ্রাসনের সম্মুখীন হয় তাহলে ‘শত্রুদের চূড়ান্ত ধ্বংসের মুখে ঠেলে দেওয়া’ বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অন্য দিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান জানিয়েছেন, তাঁদেরকে আত্মসমর্পণে বাধ্য করানোর চেষ্টা করছে আমেরিকা। এই সঙ্গে তাঁর দাবি, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার ভাবনা একটি ‘অলীক কল্পনা’ ছাড়া অন্য কিছুই নয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *