Falta duplicate voter list controversy: ১ ভোটার দিলেন ৩ বার ভোট! ফলতায় আলাদাই ‘মেকানিজম’ | Falta SIR Row: Allegations Against Jahangir Khan Over Duplicate Voter Names
এই ভোটার দিলেন ৩ বার ভোটImage Credit: TV9 Bangla
দক্ষিণ ২৪ পরগনা: ফলতায় জাহাঙ্গির খানের ছাপ্পা ভোটের এক ম্যাকানিজিমের পর্দা ফাঁস। কোনও ভোটারের যাতে দু’জায়গায় নাম না থাকে সেই কারণেই নির্বাচনের কমিশন SIR এর মধ্যে দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির কাজ চলায়। কিন্তু জাহাঙ্গিরের এতটাই প্রভাব, যে SIR প্রক্রিয়াকেও ডোন্ট কেয়ার! অভিযোগ ওঠে, বিএলও- দের ওপর নিজের প্রভাব খাটিয়ে একই ভোটারের নাম দু’জায়গায় রেখে দেওয়া হয়।
ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের দিনে সেরকম এক ভোটারের খোঁজ পেল TV9 বাংলা বাংলা। ২০২৬ বিধানসভা নির্বাচনে আজ নিয়ে তিন বার ভোট দিলেন জয় সাহা। জয় সাহার দাবি, ডায়মন্ডহারবার থেকে এসআইআর ফর্ম ফিলাপ করে জমা করেছিলেন। ফলতায় আগে ভোটার তালিকায় নাম থাকলেও এবার যাতে একজয়গাতেই নাম থাকে সেই কারণে ফলতায় এসআইআর ফর্ম জমা করেননি। তা সত্ত্বেও নাম বাদ দেয়নি বিএলও। জয় সাহার অভিযোগ, বারংবার বলা সত্ত্বেও জাহাঙ্গিরের কথায় নাম বাদ দেওয়া হয়নি ফলতা বিধানসভার ভোটার তালিকা থেকে।
যার ফলে ১৪৩ ডায়মন্ড হারবার বিধানসভায় ভোটার তালিকায় নাম রয়েছে জয় সাহার। আবার ১৪৪ ফলতা বিধানসভার ভোটার তালিকাতেও নাম রয়েছে। আজ পুনর্নির্বাচনের ফলতা ভোট দিয়ে বেরিয়ে জানালেন, এই প্রথম নয়। ৩ বার ভোট দিলেন তিনি। এর আগে গত ২৯ তারিখ প্রথম ডায়মন্ড হারবারে ভোট দিয়েছিলেন। পরবর্তীতে কমিশন পুনর্নির্বাচন ঘোষণা করায় সেদিনও ওখানে ভোট দেন। তারপর আজ ফলতায় এসে ভোট দিলেন জয় সাহা।